iklan banner

শেন ওয়ার্নের প্রিয় আশরাফুল

ক্রীড়া ডেস্ক :
 শেন ওয়ার্ন বলে কথা। সর্বকালের অন্যতম সেরা স্পিনার তিনি। যাকে ডাক হয় ‘কিং অব স্পিন’ নামে। কালজয়ী সেই স্পিনার বিশ্বের বিভিন্ন দেশের পছন্দের ব্যাটসম্যানদের তালিকা তৈরী করেছেন। বাংলাদেশি কোনো খেলোয়াড় হিসেবে তার পছন্দের তালিকায় ঠাঁই পেয়েছেন ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল। 



স্কাই স্পোর্টসের সঙ্গে মিলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে  নিজ দেশ ছাড়া সবগুলো দেশ থেকে নিজের প্রিয় ব্যাটসম্যান বেছে নিয়েছেন ওয়ার্ন। আর সেখানেই বাংলাদেশিদের মধ্যে তামিম ইকবাল, সাকিব আল হাসান এবং হাবিবুল বাশার সুমনদের মত ব্যাটসম্যানকে বাদ দিয়ে ওয়ার্ন এগিয়ে রাখলেন বর্তমানে নিষিদ্ধ থাকা আশরাফুলকে।

এক ভিডি বার্তায় শেন ওয়ার্ন নিজের পছন্দের ব্যাটসম্যানদের কথা জানান। তার এই তালিকায় আশরাফুল ছাড়া আরও আছেন - ভারতের শচিন টেন্ডুলকার, ইংল্যান্ডের গ্রাহাম গুচ, নিউজিল্যান্ডের মার্টিন ক্রো, ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা, পাকিস্তানের সাঈদ আনোয়ার, শ্রীলঙ্কার অরবিন্দ ডি সিলভা ও জিম্বাবুয়ের ডেভিড হফটন।

পরাশক্তি দল দক্ষিণ আফ্রিকা দল নিয়ে মনে হয় একটু বেশি চিন্তায় পড়ে গেছেন ওয়ার্ন। সেরাদের মধ্যে পছন্দের ব্যাটসম্যান বাছাই করতে গিয়ে পড়েছেন মধুর সমস্যায়। তাই সঠিক করে একজনের নাম বলতে পারেননি তিনি। জ্যাক ক্যালিস এবং হ্যান্সি ক্রনিয়েকে যৌথভাবে রাখতে বাধ্য হয়েছেন কিংবদন্তি এই স্পিনার।
Previous
Next Post »