iklan banner

জনজীবনে কোন প্রভাব পড়িনে হরতালে

বগুড়া প্রতিনিধি :
স্বেচ্ছাসেবক লীগের হরতাল বিরোধী অবস্থান
বগুড়ায় বিএনপির ডাকা অর্ধদিবস হরতালে জনজীবনে কোনো প্রভাব পড়েনি। অন্যান্য দিনের মত সোমবার সকাল থেকে বগুড়া থেকে দূড়পাল্লার যান চলাচল স্বাভাবিক রয়েছে। অর্থ পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারাদণ্ডের প্রতিবাদে সোমবার বগুড়ায় অর্ধদিবস হরতাল আহ্বান করে জেলা বিএনপি।  সোমবার সকালে হরতালের প্রতিবাদে শহরের সাতমাথা এলাকায় হরতালবিরোধী মিছিল বের করে জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা-কর্মীরা। এদিকে জেলা বিএনপির কার্যালয়ের সমানে হরতাল সমর্থনে সমাবেশ করেছে বিএনপি।
Previous
Next Post »