iklan banner

সোমবার বগুড়ায় অর্ধদিবস হরতাল

বগুড়া প্রতিনিধি :
অর্থ পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আদালতের দেওয়া কারাদণ্ডের প্রতিবাদে বগুড়া জেলায় আগামীকাল সোমবার অর্ধদিবস হরতাল ডেকেছে বিএনপি।


রোববার বিকেলে  দলীয় কার্যালয়ে এক জরুরি সভায় এ হরতালের ডাক দেওয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের কারাদণ্ডের প্রতিবাদে গত বৃহস্পতিবার তাৎক্ষণিক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে বিএনপি। এরপর গত শনিবার দেশব্যাপী ঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে মিছিল করতে পারেনি বগুড়া জেলা বিএনপি। এ কারণে রোববার দলের জরুরি সভা আহ্বান করা হয়।

সভা থেকে আগামীকাল সোমবার জেলাব্যাপী অর্ধদিবস হরতালের ডাক দেন জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম।
Previous
Next Post »