iklan banner

কুষ্টিয়ায় গাছের সঙ্গে বাসের ধাক্কায় হেলপারসহ নিহত ২

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় গাছের সঙ্গে বাস ধাক্কা খেয়ে হেলপারসহ ২ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। নিহতরা হলেন- বাসের হেলপার বাবু (২৫) এবং যাত্রী পলান (৪২)। তার বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার মীরকামারি গ্রামে। তিনি হলুদের ব্যবসায়ী ছিলেন। শুক্রবার সকালে দৌলতপুর উপজেলার কৈপাল এলাকায় ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, সকালে কুষ্টিয়া থেকে ছেড়ে যাওয়া প্রাগপুরগামী একটি যাত্রীবাহী বাস ১০টার দিকে কৈপাল এলাকায় পৌঁছালে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাঁ দিকে সড়কের পাশে একটি গাছের সঙ্গে বাসটির সজোরে ধাক্কা লাগে। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে বাসের চালকের সহকারী ও এক যাত্রী নিহত এবং ২০ জন আহত হন।
স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
Previous
Next Post »