iklan banner

হুলি আর্টিসানে নিহত জঙ্গিদের ডিএনএ নমুনা এফবিআইয়ের কাছে

রাজধানীর গুলাশানের হুলি আর্টিসান বেকারিতে হামলার ঘটনায় নিহত ৫ জঙ্গি ও ১ সন্দেহভাজন জঙ্গির ডিএনএ নমুনা মার্কিন তদন্ত সংস্থা এফবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার সকালে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল সাইবার ক্রাইম ইউনিটের কর্মকর্তারা এফবিআইয়ের এক লিগ্যাল প্রতিনিধির কাছে এই নমুনা হস্তান্তর করেন। ডিএমপির মিডিয়া শাখার উপ কমিশনার মাসুদুর রহমান সাংবাদিকদের জানান, হামলার ঘটনায় নিহত ৫ জঙ্গি ও এক সন্দেহভাজনের ডিএনএ নমুনা হিসেবে রক্ত ও চুল সংগ্রহ করা হয়। এসব আলামত সকালে ওই প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়।
প্রসঙ্গত, ১ জুলাই হলি আর্টিসানে হামলার ঘটনায় ওই ৫ জঙ্গি নিহত হয়। এরা হলো- রোহান ইমতিয়াজ, নিবরাজ ইসলাম, মীর সামিহ মোবাশ্বের, শফিকুল ইসলাম ওরফে উজ্জ্বল ও খায়রুল। এ ঘটনায় হলি আর্টিজানের বাবুর্চি সাইফুল ইসলামও নিহত হন। পুলিশ তাকেও জঙ্গি হিসেবে সন্দেহ করছে। নিহত ওই ৬ জনের লাশ সিএমএইচ এর মরচুয়ারিতে রাখা হয়েছে।
Previous
Next Post »