iklan banner

ঢাকাসহ সারা দেশে বিএনপির বিক্ষোভ সমাবেশ কাল

অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জেলা-জরিমানার প্রতিবাদে আগামীকাল শনিবার ঢাকা মহানগরীসহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করবে বিএনপি। শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। ঢাকা মহানগরীর কোথায় এই বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে
তা তাৎক্ষণিক জানাননি তিনি। পরবর্তীতে জানানো হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
Previous
Next Post »