রাজধানীর মিরপুর কমার্স কলেজের পেছনে নর্দমায় পড়ে যাওয়া জুনায়েদ হোসেন
সাব্বিরের (৪) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। দ্বিতীয় দফা
অভিযান শুরুর পর শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়। সকাল
সাড়ে ৭টার পর দ্বিতীয় দিনে ডুবুরিরা উদ্ধার অভিযান শুরু করেন। এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসকে খবর দেয়ার পর
স্যুয়ারেজ লাইনে তল্লাশি চালানো হয়। রাত সাড়ে ১২টা পর্যন্ত ওই লাইন থেকে
কাউকে উদ্ধার করতে পারেনি।
জানা যায়, লেগুনা চালক আমীর হোসেনের সাড়ে ৩ বছরের শিশু জুনায়েদ আহমেদ
সাব্বিরকে বৃহস্পতিবার বিকেল থেকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর
পরিবারের সন্দেহ হয় বাড়ির সামনে স্যুয়ারেজ লাইনে সাব্বির পড়ে গেছে।
পুলিশ জানায়, স্যুয়ারেজ লাইনটি মিরপুর-১ এর রূপালী হাউজিংয়ের পাশ দিয়ে
রূপনগর হাউজিং হয়ে তুরাগ নদীতে মিশেছে। স্যুয়ারেজ লাইনের প্রশস্ত ৩ ফুট।
শিশুটি পরিবারের সঙ্গে রূপালী হাউজিংয়ের একটি টিনশেড ঘরে থাকতো। সে ওই
লাইনে পড়ে গেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। খেলতে বের হওয়ার পর তাকে খুঁজে
না পেয়ে রাত সাড়ে ৯টার দিকে তার পরিবার বিষয়টি পুলিশকে জানায়।

ConversionConversion EmoticonEmoticon