iklan banner

১৬ মাস পর নেমেই শামির রেকর্ড

ক্রীড়া ডেস্ক :
মোহাম্মদ শামি আন্তর্জাতিক ক্রিকেটে শেষবার বল করেছিলেন ২০১৫ সালের মার্চে, বিশ্বকাপে।
চোটের কারণে তারপর থেকে আর ভারতের হয়ে মাঠে নামতে পারেননি। প্রায় ১৬ মাস পর জাতীয় দলের হয়ে অ্যান্টিগা টেস্টে খেলতে নেমেই রেকর্ড গড়লেন ভারতীয় পেসার।

সিরিজের প্রথম এই টেস্টের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং গুঁড়িয়ে দিতে ৪ উইকেট নিয়েছেন শামি। এই ৪ উইকেট নিয়ে টেস্টে ৫০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন ডানহাতি এই পেসার।

১৩ টেস্টে ৫০ উইকেট নিয়ে শামি ভাগ বসিয়েছেন ভেংকটেশ প্রসাদের রেকর্ডে। প্রসাদও ১৩ টেস্টে ৫০ উইকেট নিয়েছিলেন। এই দুজনের চেয়ে দ্রুত আর কোনো ভারতীয় বোলারই টেস্টে ৫০ উইকেটের মাইলফলক ছুঁতে পারেননি।
Previous
Next Post »