ক্রীড়া ডেস্ক :
মুস্তাফিজ সাসেক্সে খেলতে যাওয়ার আগে এই দলটির বাংলাদেশি সমর্থক ছিল হাতে গোনা। কিন্তু বুধবার সাসেক্স শিবিরে মুস্তাফিজ যোগ দেওয়ার পর সেই সমর্থকদের সংখ্যাটা কয়েকটি কোটিতে গিয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে অনেকেই মুস্তাফিজের খেলা দেখার জন্য হাঁসফাঁস করেছেন। উপান্তর না পেয়ে রাত জেগে কেউ বিসিসির কমেন্ট্রি শুনেছেন। আবার কেউ কেউ নিরস স্কোরকার্ডে চোখ রেখেছেন।
ম্যাচে মুস্তাফিজ যখন ৪ ওভারে ২৩ রান দিয়ে ৪ উইকেট নিলেন, তখন উচ্ছ্বসিত মনে ঘুমাতে গেছেন বাংলাদেশের ক্রিকেটভক্তরা।
তারা হয়তো সাসেক্সের কাছ থেকে ধন্যবাদ প্রত্যাশা করেনি। কিন্তু ইংলিশ ক্লাবটি বাংলাদেশের সমর্থকদের ধন্যবাদ দিতে ভুল করেনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের অফিসিয়াল পেজে বাংলাদেশি সমর্থকদের ধন্যবাদ জানিয়ে লেখে, ‘সাসেক্স শার্কস ২৪ রানে জিতেছে। মুস্তাফিজুর রহমান ৪ ওভার, ২৩ রানে ৪ উইকেট! সাসেক্সের যেসব সমর্থক ও ভক্ত ভ্রমণ করে এসেছিল খেলা দেখতে তাদের নিরাপদ ভ্রমণ কামনা করছি। সেসব সমর্থকদের ধন্যবাদ যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাসেক্সের ম্যাচের ফল জানতে চেয়েছে। আর অসংখ্য ধন্যবাদ বাংলাদেশে আমাদের নতুন সমর্থকদের। যারা সারারাত জেগে থেকে আমাদের সমর্থন জুগিয়েছে। #দ্যফিজ #শার্কসটুগেদার#সাসেক্সফ্যামিলি.

ConversionConversion EmoticonEmoticon