iklan banner

কুয়াকাটায় গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে গিয়ে প্লাবন আহমেদ (১৯) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।  শুক্রবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। প্লাবনের বাড়ি মাগুরা সদর উপজেলার  বেলনগর এলাকায়। তিনি ওই এলাকার  মোশারফ হোসেনের ছেলে।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার  মীর ফসিউর রহমান জানান, বৃহস্পতিবার বিকেলে শাহ নেওয়াজ ও প্লাবন কুয়াকাটায় বেড়াতে আসেন। শুক্রবার কুয়াকাটার নানা স্থান ঘুরে দুই বন্ধু টিউব নিয়ে সাগরে গোসল করতে নামেন। কিছুক্ষণ পরে সাগরের ঢেউয়ের তোড়ে প্লাবনের সঙ্গে থাকা টিউবটি পৃথক হয়ে যায়। এরপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি।

মীর ফসিউর রহমান আরো জানান, প্লাবনের সঙ্গে থাকা তার বন্ধু শাহনেওয়াজ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে একটি দল সাগরে তল্লাশি চালাচ্ছে। তবে জোয়ার থাকায় সমুদ্র সৈকতের সী-বিচ সম্পূর্ণ তলিয়ে গেছে।
Previous
Next Post »