ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে বিশেষ অভিযান চালিয়ে ৩ জামায়াত কর্মীসহ ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ঝিনাইদহ সদরে একজন, কোটচাঁদপুরে দুইজন জামায়াত কর্মী রয়েছে। এ ছাড়া বিভিন্ন উপজেলা থেকে নাশকতাসহ অন্যান্য মামলার ৩৭ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ConversionConversion EmoticonEmoticon