নিজস্ব প্রতিবেদক :
আবাসিক এলাকায় বাণিজ্যিক কার্যক্রম বন্ধে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অভিযান চালিয়েছে।
প্রথম দিনের এ অভিযান চলে সোমবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এ সময়ে উত্তরার ৪ নম্বর সেক্টরে চারটি রেস্টুরেন্ট ও একটি আবাসিক হোটেল উচ্ছেদ করা হয়।
উত্তরা ৪ নম্বর সেক্টরের শাহজালাল এভিনিউতে অভিযান পরিচালনা করেছেন
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার জাকির হোসেন। অভিযানে ৩৬ নম্বর
প্লটের নিচ তলা থেকে তিনটি রেস্টুরেন্টের ফার্নিচার বের করে দিয়ে তা বন্ধ
করে দেওয়া হয়। ওই ভবনে ছিল- এভারেস্ট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নান্না
বিরিয়ানি এবং কুমিল্লা রসমালাই।
পরে ৩৪ নম্বর প্লটের নিচতলা থেকে স্পাইসি বাইট নামের ফাস্টফুডের দোকানের
ফার্নিচার বের করে বন্ধ করে দেওয়া হয়। এরপর ৪২ নম্বর প্লটে প্লাটিনাম
রেসিডেন্স নামের ১০তলা আবাসিক হোটেল বন্ধ করে দেওয়া হয়।
অভিযানের সংবাদে ৪০ নম্বর প্লটের বারাকা চাইনিজ রেস্টুরেন্ট বন্ধ করে চলে যান মালিক-কর্মচারীরা।
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার জাকির হোসেন জানান, যে সব
বাণিজ্যিক প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে, তা আবার যাতে বসতে না পারে, সেই
দিকে নজর রাখা হবে।

ConversionConversion EmoticonEmoticon