বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এবার সিঁথিতে সিঁদুর পরে হাজির হলেন তিনি। তবে তা ক্যামেরার সামনে। তার পরবর্তী সিনেমা ‘বারবার দেখো’ শিরোনামের সিনেমায় একটি আইটেম গানে এমন লুকে হাজির হয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি প্রকাশিত হয়েছে এই সিনেমার টিজার। এ টিজারে এমন দৃশ্য দেখা যায়। কিন্তু হঠাৎ ক্যাটের সিঁথিতে সিঁদুর দেখে বলিপাড়ায় শুরু হয়েছে নানা চর্চা। কারণ আইটেম গানে যে কোরিওগ্রাফি নিয়ে হাজির হয়েছেন ক্যাট তাতে সিঁদুর থাকার বিষয়টি খুব জরুরি নয়, তাই অনেকের মনে প্রশ্ন জেগেছে কেন এই সিঁদুর?
‘কালো চশমা’ শিরোনামের এ গানে ক্যাটের সঙ্গে দেখা যায় সিদ্ধার্থ মালহোত্রাকে। এতে দুজনকেই চোখে কালো রঙের চশমা পরতে দেখা গেছে। গোল্ডেন ও রেড কালারের টিমআপ করা চোলির সঙ্গে কপালে সিঁদুর পরেছেন তিনি।
অন্যদিকে গোল্ডেন কালারের শেরওয়ানির সঙ্গে মেরুন কালারের পালাজো পাজামাতে অসাধারণ দেখাচ্ছে সিদ্ধার্থকে। খুব শিগগির মুক্তি পাবে এই গানটি।
‘কালো চশমা’ শিরোনামের এ গানে ক্যাটের সঙ্গে দেখা যায় সিদ্ধার্থ মালহোত্রাকে। এতে দুজনকেই চোখে কালো রঙের চশমা পরতে দেখা গেছে। গোল্ডেন ও রেড কালারের টিমআপ করা চোলির সঙ্গে কপালে সিঁদুর পরেছেন তিনি।

ConversionConversion EmoticonEmoticon