প্রেস বিজ্ঞপ্তি:
আজ বুধবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি), কুমিল্লা কেন্দ্রের উদ্যোগে কুমিল্লাস্থ প্রেস ক্লাব চত্ত্বরে একটি জঙ্গী ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন এবং সমাবেশ অনুষ্ঠিত হয়। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ এর উদ্যোগে সারা দেশে জঙ্গী বিরোধী কর্মকান্ডের অংশ হিসেবে আইইবি, কুমিল্লা কেন্দ্রে এ কর্মসূচী পালন করা হয়। সারাদেশে জঙ্গী ও সন্ত্রাস বিরোধী সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ সমাবেশে বক্তব্য প্রদান করেন প্রকৌঃ এবিএম আবদুল্লা, প্রধান প্রকৌশলী পিডিবি, কুমিল্লা, প্রকৌঃ ইউসুফ আলী মহাব্যবস্থাপক, বাখরাবাদ গ্যাস, প্রকৌঃ আবুল বাশার, সভাপতি বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, কুমিল্লা, প্রকৌঃ কমল কুমার ঘোষ, সম্মানী সম্পাদক, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, কুমিল্লা কেন্দ্র প্রমুখ।
ConversionConversion EmoticonEmoticon