iklan banner

যানজটে আড়াই লাখ পর্যটক

আন্তর্জাতিক ডেস্ক : 
ছুটি কাটাতে যারা ইংল্যান্ডের ডোভার শহর হয়ে ফ্রান্স যাচ্ছেন তারা রীতিমতো মহাবিপদে পড়েছেন শহরে প্রবেশের আগেই গত শুক্রবার থেকে যানজটের কবলে আটকা পড়ে রয়েছেন আগামী সোমবারের আগে এই যানজট অবসানের কোনো সম্ভাবনা নেই বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন


গত সপ্তাহে ফ্রান্সের নিস শহরে সন্ত্রাসী হামলার পর দেশটিতে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়েছে এছাড়া সীমান্তে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে ইংল্যান্ড হয়ে যেসব পর্যটক ফ্রান্সে প্রবেশ করতে চান তাদেরকে বন্দরনগরী ডোভার হয়েই যেতে হবে

শুক্রবার ডোভারে ফ্রান্সের ইমিগ্রেশন বিভাগে কর্মরত ছিলেন মাত্র তিন কর্মকর্তা অথচ তাদেরকে সামাল দিতে হচ্ছিল প্রায় আড়াই লাখ পর্যটককে শুধু তাই নয়, শতাধিক গাড়ির তল্লাশি করতে হচ্ছিল মাত্র একজন সীমান্তরক্ষীকে আর একেকটি গাড়ি তল্লাশিতে সময় লাগছিল প্রায় ৪০ মিনিট ইমিগ্রেশনে এতো দীর্ঘ সময় আটকে থাকার কারনে পেছনে বাড়তে থাকে গাড়ির সারি প্রায় ১৫ ঘন্টা যানজটে আটকে থাকার পর শম্বুক গতিতে গাড়িগুলোকে এগুতে হয়েছে আর কারণে অনেককে গাড়ির ভেতরেই রাত কাটাতে হয়েছে পর্যটকদের জন্য ব্রিটিশ পুলিশ সদস্যরা হেলিকপ্টার দিয়ে ওই এলাকায় খাবার পানি পাঠিয়েছে পর্যটক যাত্রীদের চরম দুর্ভোগের কথাটি বিবেচনায় রেখে ফরাসি সীমান্তরক্ষী বাহিনীর প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ব্রিটিশ পুলিশ

এদিকে, ব্রিটিশ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী সোমবার নাগাদ যানজট কমানো সম্ভব হবে
Previous
Next Post »