পুলিশের
মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘জঙ্গিদের বিরুদ্ধে
সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। জনগণের সহায়তা পেলে পুলিশবাহিনী দেশে
জঙ্গিদের মূল উপড়ে ফেলতে সক্ষম হবে।’
শনিবার দুপুরে বান্দরবানের চিম্বুক সড়কের মিলনছড়ি পুলিশ রির্সোটের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে দেশে জঙ্গিবাদ ও তৎপরতা অনেকটা কমে এসেছে বলে দাবি করেন তিনি।
এ ছাড়া কোনো এলাকায় আগন্তুক লোকের দেখা দিলে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর
দিতে এবং বাড়ি ভাড়া দেওয়ার আগে ভাড়াটিয়ার সঠিক তথ্য যাচায়ের অনুরোধ
জানিয়েছেন আইজিপি।
এ সময় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, পুলিশ সুপার মিজানুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মিলনছড়িতে শিগগিরই পুলিশের ব্যবস্থাপনায় আধুনিক মানের রিসোর্ট স্থাপন করা হবে।

ConversionConversion EmoticonEmoticon