iklan banner

নরসিংদীতে নৌকাডুবি : ৯ জনের মৃত্যু

নরসিংদীর রায়পুরায় ইঞ্জিনচালিত নৌকাডুবিতে ৯ জনের মৃত্যু হয়েছে।


শনিবার বেলা ১১টার দিকে রায়পুরা উপজেলার জংগীশিবপুর বাজারসংলগ্ন আড়িয়াল খাঁ নদে এ দুর্ঘটনা ঘটে। এদের বেশির ভাগ নারী ও শিশু।

এরা হলেন- বেলাব উপজেলার দেওয়ানেরচর গ্রামের মৃত ফজর আলীর স্ত্রী বিবি মালদারের নেছা (৮০), একই এলাকার আব্দুল কুদ্দুছের ছেলে ইয়াছিন মিয়া (৬), সুন্দর আলীর মেয়ে জেরিন আক্তার (৮), বারৈচা গ্রামের মিলন মিয়ার মেয়ে মাজিয়া (৩), একই গ্রামের মৃত নবিউল্লাহ স্ত্রী মালা খাতুন (৭০),  রফিকুল ইসলামের ছেলে রাকিব (১৩), আক্তার হোসেনর ছেলে সম্রাট (৪), রবিউলের মেয়ে সুমাইয়া (৩) ও মিয়ার উদ্দিনের স্ত্রী ফুলেছা বেগম (৬০)।
 
রায়পুরা থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম,  উপজেলার  জংগীশিবপুর ব্রিজের গোড়া থেকে শতাধিক যাত্রী নিয়ে নৌকাটি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বরিকান্দি গ্রামের গণি শাহর মাজারে যাওয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। ২০০ গজ যাওয়ার পর নৌকাটি ডুবে যায়। এ সময় অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও কয়েকজন ডুবে যায়। স্থানীয়রা ৯ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে। রায়পুরা হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
Previous
Next Post »