চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীদের একটি আবাসিক নামাজকক্ষ থেকে প্রায় শতাধিক
জামায়াত-শিবিরের বিভিন্ন নেতার লেখা জেহাদি বই উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের নামাজকক্ষ থেকে এসব বই উদ্ধার করা হয়।
জানা যায়, গত (বৃহস্পতিবার) রাতে সাধারণ ছাত্রীদের কাছ থেকে অভিযোগ
পেয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেত্রীদের সংগঠন ‘স্বাধীনতা’র
নেতা-কর্মীরা ওই নামাজকক্ষে গিয়ে জামায়াত নেতাদের লেখা অনেক জেহাদি বই
দেখতে পান। তারা বেশ কিছু বই উদ্ধার করতে পারলেও নামাজকক্ষে থাকা আলমারির
একটি তাকে তালা লাগানো থাকায় বাকি বইগুলো উদ্ধার করতে পারেনি। পরে তারা
নামাজকক্ষে তালা লাগিয়ে হল কর্তৃপক্ষকে অভিযোগ করে। এরপর শুক্রবার সকালে হল
কর্তৃপক্ষ পুলিশ পাঠিয়ে এসব বই উদ্ধার করে।
এসব বইয়ের মধ্যে রয়েছে যুদ্ধপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত জামায়াত ইসলামীর
প্রাক্তন আমির গোলাম আযমের লেখা বই। এ ছাড়াও সংগঠনটির প্রতিষ্ঠাতা সাইয়েদ
আবুল আ’লা মওদুদীসহ জামায়াতপন্থি বিভিন্ন লেখকের বই পাওয়া যায় ওই
নামাজকক্ষে।
হলে থাকা ছাত্রলীগ নেত্রীদের অভিযোগ, জামায়াত ইসলামীর ছাত্রী সংগঠন
ইসলামী ছাত্রী সংস্থার সদস্যরা এসব বই প্রায় সময় নামাজকক্ষে গিয়ে পড়তেন।
তারা পড়ার পাশাপাশি বিভিন্ন সময় অন্য ছাত্রীদের পড়তেও উদ্ভূত করতেন।
এ অভিযোগ হল কর্তৃপক্ষকে করা হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। পরে
বৃহস্পতিবার রাতে ছাত্রলীগ নেত্রীদের সংগঠন ‘স্বাধীনতার’ নেতা-কর্মীরা ওই
নামাজকক্ষ থেকে এসব বই উদ্ধার করেন।
বইগুলো তালিকা করে প্রক্টর অফিসে জমা দেওয়া হবে বলেও জানান হাটহাজারী থানার এসআই আনিস।

ConversionConversion EmoticonEmoticon