নিজস্ব প্রতিবেদক :
ঢাকা মহানগর পুলিশের আট থানার অফিসার ইনচার্জ (ওসি) পর্যায়ে রদবদল করা
হয়েছে। ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার নির্দেশে এ রদবদল করা হয়।
একই সঙ্গে রদবদল হওয়া পুলিশের এসব কর্মকর্তাদের স্ব স্ব কর্মস্থলে দ্রুত যোগদান করতে বলা হয়েছে।
শনিবার ডিএমপি কমিশনারের নির্দেশে নিউমার্কেট থানার ওসি মোহাম্মদ ইয়াসির
আরাফাত খানকে কলাবাগান থানায়, ক্যান্টনমেন্ট থানার ওসি মোহাম্মদ আতিকুর
রহমানকে নিউমার্কেট থানায়, নিউমার্কেট থানার ওসি (তদন্ত) মোহাম্মদ
মাহাবুবুর রহমানকে ক্যান্টনমেন্ট থানায়, পুলিশ পরিদর্শক মতলুবর রহমানকে ওসি
(তদন্ত) নিউমার্কেট থানায় বদলি করা হয়েছে। এ ছাড়া পল্টন থানার ওসি মোরশেদ
আলমকে ঢাকা মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগে, রামপুরা থানার ওসি রফিকুল
ইসলামকে পল্টন থানায়। মতিঝিল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রলয় কুমার
সাহাকে রামপুরা থানা এবং পুলিশ পরিদর্শক গোয়েন্দা (উত্তর) গোলাম রব্বানীকে
পুলিশ পরিদর্শক (তদন্ত) মতিঝিল থানায় বদলি করা হয়েছে।

ConversionConversion EmoticonEmoticon