iklan banner

সূচকের পতনে লেনদেন চলছে

অর্থনৈতিক প্রতিবেদক :
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। এই সময় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক পতনে লেনদেন চলছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২২টি কোম্পানির। আর দর কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির।

এই সময়ে ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫৪৮ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১১৩ পয়েন্টে। আর ডিএসইতে ৩০ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৭৬ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এই সময়ে সিএসইতে ৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসই সার্বিক সূচক ৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৯৭৭ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ১৬৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬০টির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।
Previous
Next Post »