iklan banner

নৌকা ডুবে একই পরিবারের চারজনের মৃত্যু

হবিগঞ্জ
জেলার লাখাই উপজেলার ধলেশ্বরী নদীতে নৌকা ডুবে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার বরাগীরকান্দি গ্রামের হরমুজ মিয়ার ছেলে হক মিয়া, তার ছেলে মুজাহিদ ও মেয়ে জান্নাত আরা এবং হক মিয়ার ভাতিজা সৌরভ।


জানা গেছে, হক মিয়া পরিবারের সাতজনকে নিয়ে ইঞ্জিনচালিত একটি নৌকায় করে লাখাই উপজেলায় শ্বশুর বাড়িতে বেড়াতে যাচ্ছিল। লাখাই এলাকার হাওরে আসার পর নৌকাটি হঠাৎ ডুবে যায়। এ সময় স্থানীয়রা তিনজনকে জীবিত করে এবং চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, মরদেহ চারটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া আহতদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Previous
Next Post »