চার ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট
করছে ইংলিশরা। শুক্রবার বাংলাদেশ সময় বিকাল চারটায় শুরু হয় ম্যাচটি।
সরাসরি দেখাচ্ছে স্টার স্পোর্টস ১।
সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে মিসবাহ-উল-হকের দল। লর্ডসে অনুষ্ঠিত প্রথম ম্যাচে তারা স্বাগতিকদের ৭৫ রানে হারিয়েছিলে। প্রথম ম্যাচে মিসবাহ-উল-হকের সেঞ্চুরি ও লেগস্পিনার ইয়াসির শাহর রেকর্ড বোলিংয়ে জয় পেয়েছিলো পাকিস্তান। এই ম্যাচের পরই আইসিসি খেলোয়াড় র্যাঙ্কিংয়ে টেস্ট বোলারদের তালিকায় সেরা অবস্থানে উঠে আসেন তিনি।
আজকের ম্যাচে সতর্ক ইংল্যান্ড। ইতোমধ্যে দ্বিতীয় ম্যাচের জন্য স্কোয়াডে ব্যাপক পরিবর্তন এনেছে তারা। এই ম্যাচে আদিল রশীদ, জেমস অ্যান্ডারসন ও বেন স্টোকসকে দলে নিয়েছে স্বাগতিকরা।
অপরদিকে জয়ের ধারা অব্যাহত রাখতে মরিয়া পাকিস্তানও। সেক্ষেত্রে এই ম্যাচে ইয়াসিরের বোলিং তোপ ইংলিশদের হারের কারণ হয়ে দাঁড়াতে পারে। তবে দিনশেষে জয়ের হাসি কে হাসবে সেটা জানার জন্য অপেক্ষায় থাকতে হবে ভক্তদের!

ইংল্যান্ড একাদশ:
অ্যালিস্টার কুক, এলেক্স হেলস, জো রুট, জেমস ভিন্স, গ্যারি ব্যালেন্স, বেন
স্টোকস, স্টুয়ার্ড বোর্ড, জেমস অ্যান্ডারসন, জনি বাইরস্টো, মঈন আলী এবং
ক্রিস ওকস।
পাকিস্তান একাদশ:
মোহাম্মদ হাফিজ, শান মাসুদ, আজহার আলি, ইউনুস খান, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির, রাহাত আলি, মিসবাহ উল হক, আসাদ শফিক, সরফরাজ আহমেদ এবং ইয়াসির শাহ।
ConversionConversion EmoticonEmoticon