‘দক্ষিণ
এশিয়ার প্রগতিশীলের সীমারেখা’- শীর্ষক এক সেমিনারে অংশ নিতে দিল্লী গেলেন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।শনিবার সকালে ভারতের বেসরকারি বিমান সংস্থা জেট এয়ারওয়েজের একটি বিমানে ঢাকা ত্যাগ করেন তিনি। স্ত্রী হাসনা জসিমউদ্দীন মওদুদ তার সঙ্গে রয়েছেন।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ইনস্টিটিউট অব পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ ( আইপিসিএস) আয়োজিত এই সেমিনারে বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন মওদুদ। সংগঠনটির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুর্ণাঙ্গ এই অধিবেশনের আয়োজন করা হয়েছে।
নয়াদিল্লীতে আগামী ২৬ জুলাই ওই সেমিনারে দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আলোচনা করবেন ব্যারিস্টার মওদুদ আহমদ।
আগামী ৩০ জুলাই মওদুদ আহমদের দেশে ফেরার কথা রয়েছে।
ConversionConversion EmoticonEmoticon