দেবিদ্বার প্রতিনিধি।।
কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করে জেলার দেবিদ্বারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে । দেবিদ্বার উপজেলার ইউসুফপুরের এগারগ্রাম বাজারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুর রউফ তালুকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় বাজারের খাস জমিতে স্থাপিত অবৈধ ১৪টি দোকান উচ্ছেদ করা হয়। উদ্ধারকৃত খাস জমি ইউসুফপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারি কর্মকর্তার নিকট বুঝিয়ে দেয়া হয়েছে। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজে
লার সহকারী কমিসনার ভূমি আনোয়ার উল হালিম,সার্ভেয়ার সহিদউল্লাহ ভূইয়াসহ অফিসের কর্মকর্তারা । খালের উপর কংকিটের পিলার দিয়ে প্রায় ২০ ফিট জায়গা অবৈধ ভাবে দখল করে খাল দখল করে রাখে পূর্বে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের নোটিশ করা হয় কিন্তু তারা তাতে কোন সারা দেয় নাই,পরে জেলা প্রশাসনের শোনানীর মাধ্যমে আমাকে নির্দেশ দেয়া হয়েছে আর তাই আমরা ভেকু দিয়ে ভাংগা শুরু করি,এগার গ্রামের বাজার কমিটির সভাপতি মো: শফিকুল ইসলাম আমাদের সহযোগিতা করেন, জেলা প্রশাসনের মাধ্যেমে উচ্ছেদ মামলা করা হয়েছিল মামটি দির্ঘ দিন শুনানীর পর মামলা জেলা প্রশাসনের ১ নং খতিয়ানের পক্ষে আসে, এখানে যারা অবৈধ স্থাপনা করেছে তাদেরকে ডেকে নিয়ে বলা হয়েছে নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নেয়ার জন্য কিন্তু এতে তারা সারা দেয়নাই তাই আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালাই। আর যাদের অবৈধ স্থাপনা রয়েছে সেটার বিষয় কোন সিদ্ধান্ত নেয়া হয় নাই এখানকার কাননগো, তহসিলদার, সার্ভেয়ার তাদের মাধ্যমে নির্নয় করে প্রয়োজনে আবার উচ্ছেদ অভিযান চলবে।
ConversionConversion EmoticonEmoticon