নিজস্ব প্রতিবেদক, যশোর :
ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আলহাজ গোলাম রসুল।
গোলাম রসুল জেলার কালীগঞ্জ উপজেলার ৫নং শিমলা-রোকনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি এ ইউনিয়নের পাতবিলা গ্রামের মৃত আব্দুর রহিম বক্স মন্ডলের ছেলে।
২০১৫ সালের একটি বাড়ি একটি খামার শীর্ষক প্রকল্পের আওতায় জা
তীয় পর্যায়ের পুরস্কার প্রদানের জন্য নয় ক্যাটাগরিতে নির্বাচিত জেলার ৯ জন প্রার্থীর তালিকা সদর কার্যালয়ে পাঠানো হয়। প্রার্থী বাছাই উপলক্ষে ২০১৫ সালের ৩ সেপ্টেম্বর ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদারের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে গোলাম রসুলকে জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন চেয়াম্যান নির্বাচিত করা হয়।
এ সংক্রান্ত একটি পত্র হাতে পাওয়ার পর শ্রেষ্ঠ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত করায় জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদারসহ নির্বাচন কমিটির সব সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন ইউপি চেয়ারম্যান গোলাম রসুল।

ConversionConversion EmoticonEmoticon