ক্রীড়া ডেস্ক :
সাসেক্সের হয়ে ন্যাট ওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে অভিষেকেই জাদুকরী বোলিং
করেছেন মুস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার রাতে এসেক্সের বিপক্ষে দলকে ২৪
রানের জয় এনে দিতে নিয়েছেন ৪ উইকেট। জিতেছেন ম্যান অব দ্য ম্যাচের
পুরস্কারও।
২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে আজ রাতেই দ্বিতীয় ম্যাচে মাঠে নামার কথা
মুস্তাফিজের। ঐতিহ্যের ওভালে আজ সাসেক্সের প্রতিপক্ষ সারে। ম্যাচটি শুরু
হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়।
কিন্তু আগের ম্যাচের মতো এই ম্যাচও টেলিভিশনে সরাসরি দেখা যাবে না।
স্টার স্পোর্টস আজ সাসেক্সের বদলে দেখাবে গ্লামারগন-সমারসেট ম্যাচ।
আগের ম্যাচটি অনলাইনে লাইভ স্ট্রিমিং করেও দেখা যায়নি। আজ সারের বিপক্ষে
ম্যাচটির ক্ষেত্রেও সেরকমই হতে পারে। তবে অনলাইনে বিবিসি রেডিওতে সরাসরি
ধারাভাষ্য শুনতে পারবেন।
বিবিসির রেডিও’র ধারাভাষ্য শোনা যাবে এই লিংকে : http://www.bbc.com/sport/live/cricket/36824790

ConversionConversion EmoticonEmoticon