নিজস্ব প্রতিবেদক :
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শুক্রবার জুমার নামাজে ইসলামিক ফাউন্ডেশনের দেওয়া খুতবা পড়েই নামাজ আদায় করা হয়েছে।
এর আগে গতকাল বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শুক্রবারের জুমার নামাজের
জন্য
খুতবা নির্ধারণ করে ইসলামিক ফাউন্ডেশন। তাই আজ নির্ধারিত খুতবা পড়া
হয়েছে।
নামাজ শেষে মোনাজাতে দেশ ও দেশের বাইরের সব ষড়যন্ত্রের হাত থেকে
বাংলাদেশকে রক্ষা করতে আল্লাহর কাছে ফরিয়াদ জানান বায়তুল মোকাররমের খতিব।
এ ছাড়া, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের যারা ইন্তেকাল
করেছেন এবং দেশের সব মৃত মুসলিমদের জন্য কবরের আজাব (শাস্তি) মাফ ও তাদের
জান্নাতবাসী করতে মোনাজাত করা হয়।

ConversionConversion EmoticonEmoticon