iklan banner

চট্টগ্রামে ককটেল বিস্ফোরণ

চবি প্রতিনিধি :

চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। রোববার সকাল ৭টার দিকে ষোলশহর পুলিশ ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে।

ষোলশহর পুলিশ ফাঁড়ির এএসআই সন্তোষ কুমার নাথ জানান, সকাল ৭টার পুলিশ ফাঁড়ির সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এদিকে যান্ত্রিক ত্রুটির কারণে বটতলী স্টেশন থেকে সকাল সাড়ে ৭টার বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন আধঘণ্টা বিলম্বে ছাড়ে। এতে দুর্ভোগে পড়েন শিক্ষার্থীরা। 
Previous
Next Post »