বিনোদন ডেস্ক :
তৃতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় অভিনেত্রী অপি করিম- এমন গুঞ্জনে মুখরিত দেশের শোবিজ অঙ্গণ।
‘আহা’ সিনেমাখ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা
এনামুল করিম নির্ঝরকে তিনি বিয়ে করেছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। বিভিন্ন
সূত্রে জানা গেছে, গত ৭ জুলাই গোপনে তারা বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। আজ (বৃহস্পতিবার) সকালে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তারা দুজন।
এর আগে ২০০৭ সালের ২৭ অক্টোবর পারিবারিকভাবে জাপান প্রবাসী ড. আসির
আহমেদের সঙ্গে বিয়ে হয়েছিল অপির। তাদের মধ্যে বিচ্ছেদ হলে ২০১১ সালে তিনি
দ্বিতীয়বারের মতো বিয়ে করেন নাট্যনির্মাতা মাসুদ হাসান উজ্জলকে।
এদিকে নির্ঝরেরও এটি তৃতীয় বিয়ে। ২০১১ সালের ৩ এপ্রিল মডেল তানজিকার
সঙ্গে তার দ্বিতীয় বিয়ে হয়। রুদ্র নামে তার একটি পুত্রসন্তান আছে।
বিষয়টির সত্যতা জানতে তাদের দুজনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। অবশেষে অপি করিমের মায়ের ফোনে যোগাযোগের চেষ্টা করলে তার ফোনটিও বন্ধ পাওয়া যায়।

ConversionConversion EmoticonEmoticon