iklan banner

তারেক রহমানের বিচারের রায় কার্যকরের দাবিতে বিক্ষোভ

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে অর্থ পাচার মামলায় উচ্চ আদালতের দেওয়া দন্ডকার্যকরের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

শুক্রবার দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা এ বিক্ষোভ করেন। বিক্ষোভ মিছিলটি ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে শুরু হয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক প্রদক্ষিণ শেষে টেন্টে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালেদ হাসান বিপ্লবের সঞ্চালনায় বক্তব্য দেন রাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু।

তিনি বলেন, তারেক রহমানের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করতে হবে। যাতে আর কেউ দেশের অর্থ পাচার করার সাহস না পায়। তারেক দেশে জঙ্গি ও সন্ত্রাসী হামলা মোসাদের সঙ্গে পরিকল্পনা করে চালাচ্ছে বলে অভিযোগ করেন। জঙ্গি কার্যক্রম প্রতিরোধে ক্যাম্পাসে জঙ্গিবাদ নিরসন কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহসভাপতি তন্ময়নন্দ অভি, মেহেদী হাসান রাসেল, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া, ফয়সাল আহমেদ রুনু, শরিকুল ইসলাম সাদ্দাম, আক্তারুল ইসলাম আসিফ, ছাত্রবৃত্তিবিষয়ক সম্পাদক টগর মো. সালেহ প্রমুখ।
Previous
Next Post »