iklan banner
নিজস্ব প্রতিবেদক :
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) শাখা ছাত্রলীগে রায়হান ইসহাককে সভাপতি ও আশিকুর রহমান আকাশকে সাধারণ সম্পাদক করে এক বছর মেয়াদি নতুন কমিটি অনুমোদন করা হয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ কমিটি অনুমোদন করেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

ঢামেক ছাত্রলীগের সহসভাপতি করা হয়েছে অপূর্ব দাশ মহলদার ও যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে তন্ময় বিশ্বাসকে।

এ ছাড়া ঢামেক ইউনিটের শহীদ ডা. ফজলে রাব্বী হলের নতুন সভাপতি হিসেবে শিমুল রজন দে এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. আল আমিন।

এদিকে ‘ডা. আব্দুল আলীম, ডা. মিলন’ ছাত্রী হলে নুরুন্নাহার লিপিকে সভাপতি ও সুমাইয়া তাজিন প্রিমাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এ ছাত্রীহল কমিটিতে ফারহানা ননমীকে সহসভাপতি ও আলিনা হক আনিকাকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।
Previous
Next Post »