iklan banner

ডিমলায় নদী থেকে শিশুর লাশ উদ্ধার



নীলফামারী প্রতিনিধি : 
খেলার ছলে নদীতে ভেসে যাওয়া তিন বছরের শিশু রিফাতের মরদেহ উদ্ধার করা হয়েছে ঘটনার দুদিন পর।

আজ শনিবার দুপুর ১২টায় নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। শিশুটি  নাউতরা ইউনিয়নের আকাশকুড়ি গ্রামের মফিজুল ইসলামের ছেলে।

জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে শিশু রিফাত খেলতে গিয়ে বাড়ি সংলগ্ন নাউতরা নদীতে পড়ে  ডুবে যায়। স্থানীয়রা শিশুকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। ফলে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এলেও নদীর তীব্র ¯্রােতের কারণে তারাও শিশুটি উদ্ধার করতে পারেনি।

অবশেষে ঘটনার দুদিন পর আজ শনিবার দুপুর ১২টায় ঘটনাস্থল থেকে ৩ কিলোমিটার দূরে শিশুটির মরদেহ নাউতরা নদীর ধারে একটি বাঁশে আটকে থাকতে দেখেন এলাকাবাসী। সেখান শিশুটির মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে নাউতারা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম লেলিন জানান।
Previous
Next Post »